মহারাষ্ট্রের সীতারামপেঠ গ্রামের এই চার নারী পড়ুয়াদের সুরক্ষার ভার নিজদের কাঁধে তুলে নিয়েছেন।

ছবির উৎস, BHAGYASHRI RAUT

ছবির ক্যাপশান, মহারাষ্ট্রের সীতারামপেঠ গ্রামের এই চারজন নারী পড়ুয়াদের সুরক্ষার ভার নিজদের কাঁধে তুলে নিয়েছেন।

ভারতের মহারাষ্ট্রের এই গ্রামের চারপাশে ঘন জঙ্গল। বাসিন্দাদের সকলেই বাঘের ভয় সঙ্গে নিয়ে বাস করেন। কখন, কোথা থেকে বাঘ চলে আসবে, সেটা অনুমান করা মুশকিল।

বন্যপ্রাণীদের হাত থেকে রক্ষা পেতে গ্রামের চারপাশে তারের বেড়াও বসানো হয়েছে। পশুরা অবাধে জঙ্গলে ঘুরে বেড়ায়, কিন্তু এই গ্রামের বাসিন্দারা ‘খাঁচায়’ বন্দি।

মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত এই গ্রামের নাম সীতারামপেঠ। মোহারলি বনাঞ্চলে অবস্থিত গ্রামটা তাডোবা ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চলের অন্তর্গত।

গ্রাম থেকে নিকটবর্তী বাসস্ট্যান্ড যেতে প্রায় ৪০০ মিটার কাঁচা রাস্তা রয়েছে। রাস্তার একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে খামার। রাস্তায় একটাও আলো নেই। গ্রামবাসী এই রাস্তায় প্রায়শই বাঘের দেখা পান।

কখনো গবাদি পশুকে আক্রমণ করে, কখনো জঙ্গল থেকে গ্রামের দিকে আসতে দেখা যায় এই বাঘেদের। তাই এই রাস্তা দিয়ে যাতায়াত করার বিষয়ে আতঙ্কে থাকেন তারা। বনবিভাগ জানিয়েছে, বেশ কয়েকবার গ্রামের আশপাশে ১২- ১৩টা বাঘও দেখা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *