হাতে আঁকা ছবিতে একটি দেহ মাটিতে পড়ে আছে, পাশে তাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে অনেকজন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় হত্যার এই ঘটনা ঘটেছে, প্রতীকী ছবি

(এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে)।

বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ‘ধর্ম অবমাননার’ কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

“নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা তাকে (নিহত শ্রমিক) এমন কিছু বলতে নিজেরা শোনেননি। কেউ নিজে শুনেছেন বা দেখেছেন (ধর্ম অবমাননার বিষয়ে) এমন কাউকে পাওয়া যায়নি,” বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান।

তিনি জানিয়েছেন, “পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে”।

বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দুই জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *