ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির পরিদর্শনের সময় বাহাসের ঘটনা ঘটে

ছবির উৎস, TV GRAB

ছবির ক্যাপশান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির পরিদর্শনের সময় বাহাসের ঘটনা ঘটে

বাংলাদেশের ময়মনসিংহের একটি হাসপাতালে একজন চিকিৎসকের সঙ্গে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বাহাসের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর ওই চিকিৎসককে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

ওই চিকিৎসক বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন যে, মহাপরিচালক ‘তাচ্ছিল্যপূর্ণ’ দৃষ্টিতে পরপর তিনবার তার নাম জানতে চাওয়ায় তিনি অসম্মানিত বোধ করে ওমন ‘রিয়েকশন’ দেখিয়েছেন।

একই সঙ্গে তিনি স্বাস্থ্য খাতের অনিয়ম, নিজেদের বঞ্চিত হওয়া ও চিকিৎসকদের হয়রানির নানা অভিযোগ তুলেছেন।

এসব বিষয়ে কথা বলার জন্য মহাপরিচালকের সঙ্গে বিবিসি বাংলার পক্ষ থেকে কয়েক দফা চেষ্টা করেও কথা বলা যায়নি।

তার নাম্বারে দেয়া ফোন রিসিভ করা তার ব্যক্তিগত সহকারীকে কয়েক দফা অনুরোধ করে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *