বরিশালে বিচারকের উপস্থিতিতেই আদালতে হট্টগোল করেন কয়েকজন আইনজীবী।

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, বরিশালে আদালতের এজলাসে হট্টগোলের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর পদে আহসান এইচ মনসুরকে বুধবার যখন সরানোর প্রক্রিয়া চলছিল, সে সময় তার উপদেষ্টাসহ তিন কর্মকর্তাকে ‘মব’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে বের করে দেওয়ার অভিযোগ নানা আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বিএনপি সমর্থিত কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে।

সম্প্রতি ঢাকার বাইরে বরিশালে আদালতের এজলাসে এবং সুপ্রিমকোর্টে আইনজীবীদের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায়ও বিএনপি সমর্থিতদের বিরুদ্ধে ‘মব’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সময়ে আলোচনায় ছিল মব সৃষ্টি করে দেশের বিভিন্ন জায়গায় বাড়ি-ঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠান, মাজারে হামলা, অগ্নিসংযোগের নানা ঘটনা।

যদিও নবনির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ “মব কালচার শেষ” বলে ঘোষণা দিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *