সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকায় ভূকম্পন টের পাওয়া যায়। এ ছাড়া সিলেটের দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের বিভিন্ন এলাকার মানুষ ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ লক্ষ্য করা গেলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *