26 December 2025, 09:00 AM

Jhargram: ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম। জলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১°। তবে বেলপাহাড়ি র মতো এলাকায় তাপমাত্রা প্রায় ৯.৬°র কাছাকাছি। আর এই প্রচন্ড ঠান্ডা ঘুরতে আসা পর্যটক রা বেজায় খুশি। সকাল থেকে কুয়াশা ঢাকা অরন্য সুন্দরী ঝাড়গ্রাম। আজ ঠান্ডার সঙ্গে কনকনে শীতল বাতাস বইছে। গত কয়েক দিন ধরে যে ভাবে তাপমাত্রার পারদ নিম্নমুখি। তাতে ঠান্ডা আরো কমবে বলে মনে হয়। সকাল থেকে ঠান্ডায় জুবুথুবু সকলে। কোথাও আগুন পোহাচ্ছে মানুষ রাস্তা ঘাট ফাঁকা যে সমস্ত মানুষ বাড়ির বাইরে বেরচ্ছেন গায়ে গরম কাপড় পরে বেরোচ্ছেন।

26 December 2025, 09:00 AM

Jalpaiguri: ঘন কুয়াশা চাদরে মোরা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। শীতের দাপটে রাস্তায় লোকজন কম। আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককেই চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। রাস্তায় আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। জলপাইগুড়িতে তাপমাত্রার পারদ ১০ থেকে ১১ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে।

26 December 2025, 08:45 AM

রাইস মিল থেকে কেরল যাবার পথে গায়েব ২৫ টন গোবিন্দ ভোগ চাল-সহ লরি, পুলিস প্রশাসনের  দারস্থ হল রাইস মিল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত একটি রাইস মিল থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিস।

26 December 2025, 08:45 AM

Kolkata Bookfair 2026: বিদেশ মন্ত্রকের ছাড়পত্র ছাড়া কলকাতা বইমেলায় স্থান পাবে না কোন বাংলাদেশের বুক স্টল। বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বুক স্টল রাখার জন্য অনুরোধ করা হয়েছে কলকাতা বইমেলা কর্তৃপক্ষকে।কিন্তু হাইকমিশনের অনুরোধে কোন স্টল দিতে নারাজ বইমেলা কর্তৃপক্ষ। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের থেকে ছাড়পত্র আনতে হবে এ বিষয়ে। তারপরেই কলকাতা বইমেলায় স্থান দেওয়া হবে বাংলাদেশের বুক স্টলকে। আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

26 December 2025, 08:45 AM

Soakat Molla: হুমায়ুন কবীরকে সতর্ক করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলে বাজার গরম করলে এটা আমরা সহ্য করব না। তাই হুমায়ুন কবীরকে সতর্ক করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তিনি পাশাপাশি আরও বলেন হুমায়ুন কবীর যদি ক্যানিং পূর্বে ভোটে দাঁড়ায় তাহলে থাকা খাওয়া থেকে শুরু করে ঘর ভাড়া সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব কিন্তু হুমায়ুন নিজে দাঁড়ালে, বললেন সওকত মোল্লা। ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় একটি সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সতর্ক করেন তিনি।

26 December 2025, 08:45 AM

Abhishek Banerjee: SIR-এর রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি নিজেদের সংগঠন আরও মজবুত করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশ করেছেন। সেই উন্নয়নের বার্তা কীভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে শুক্রবার প্রায় ৫ হাজার প্রতিনিধিকে নিয়ে একটি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *