২০১৪ সালের পাঁচই জানুয়ারির নির্বাচনে সহিংসতা, জালভোট, ব্যালট ছিনতাই ঘটনা ঘটে দেশের বিভিন্ন স্থানে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৪ সালের পাঁচই জানুয়ারির নির্বাচনে সহিংসতা, জালভোট, ব্যালট ছিনতাই ঘটনা ঘটে দেশের বিভিন্ন স্থানে

বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যতগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, তার মধ্যে ২০১৪ সালের পাঁচই জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন অন্যতম। কেননা এই নির্বাচনের ভোটগ্রহণের আগেই যেমন বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের, তেমনি নির্বাচন ঘিরে সহিংসতা বা প্রাণহানির ঘটনাও ঘটেছিল দেশজুড়ে।

আওয়ামী লীগ সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপিসহ অর্ধেকের বেশি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক হিসেবে বর্ণনা করে হয়েছে।

যদিও সেটি নিয়ে সমালোচনা ও বিতর্ক আছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে, ‘আদালতের রায়কে ব্যবহার করে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

২০১৪ সালের পাঁচই জানুয়ারির একতরফা নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ১৪৭টি আসনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *