ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে এবার আর দুশ্চিন্তা নয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই অনলাইনে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বাদ পড়া ভোটারেরা। ইতিমধ্যেই বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তি করে তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে Calcutta High Court রাজ্যে ট্রাইবুনাল গঠন করেছে। ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে মোট ১৯টি ট্রাইবুনাল তৈরি করা হয়েছে। এই ট্রাইবুনালেই আপিল করতে পারবেন বাদ যাওয়া ভোটারেরা।
কীভাবে করবেন অনলাইন আবেদন?
নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে একটি মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। সেই নম্বরে আসা ওটিপি দিয়ে লগইন সম্পূর্ণ হবে। এরপর এপিক নম্বর দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট ভোটারের তথ্য দেখা যাবে।
লগইন করার পর আবেদনপত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে—
- পূর্ণ ঠিকানা (পিন কোড-সহ)
- কেন আপিল করছেন (সর্বোচ্চ ১০০০ শব্দে)
- কী দাবি করছেন (৫০০ শব্দের মধ্যে)
- পূর্বের ভোটার এলাকা
সব তথ্য পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে।
অফলাইনেও সুযোগ
অনলাইন ছাড়াও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল ব্যবস্থা তুলে নেওয়া হবে।
