রাস্তায় বসে পা ছড়িয়ে কাঁদছেন দুই জন, তাদের একজন কানে মোবাইল ফোন ধরে আছেন। পেছনে কয়েকজন মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ভূমিকম্পের সময়ে জখম হয়ে ঢাকায় তিনজনের মৃত্যু হয়েছে

ছুটির দিনের সকালে অনেকেই যখন হালকা মেজাজে ঘরে শুয়ে-বসে আছেন, ঠিক তখনই ভয়াবহ কাঁপুনি টের পেতে শুরু করেন তারা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।

শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল।

এর আগে সিলেট, নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে এবার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার আরো কাছে নরসিংদীতে। এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *