ঢাকায় ইদানিং মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকায় ইদানিং মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হচ্ছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এ নিয়ে চলতি মাসেই মোট তিনটি ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে।

ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার দুপুরে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৬০ কিলোমিটার দুরে টাঙ্গাইলের একটি এলাকায়।

যদিও উৎপত্তিস্থল নিয়ে বিভ্রান্তিও রয়েছে। কারণ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যও বলছে, এর উৎপত্তিস্থল টাঙ্গাইল। কিন্তু দুটোর যেখানেই হোক-উভয় স্থানই রাজধানী ঢাকার কাছে।

ভূমিকম্প বিষয়ক গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন ভূমিকম্পের সম্ভাব্য দুটি উৎসই ঢাকার দেড়শ কিলোমিটারের মধ্যে এবং এ ছাড়া ঢাকার পাশ্ববর্তী কয়েকটি এলাকায় ভূমিকম্পের ইতিহাসও আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *