ভূমিকম্পের পর ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন মুহূর্তেই ধসে পড়ে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন মুহূর্তেই ধসে পড়ে, শুক্রবার ২৮শে মার্চের ছবি

সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। শুক্রবার এই ভূমিকম্পের পরপরই ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কায় ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে শত শত মাইল দূরে থাইল্যান্ডেও তা জোরালোভাবে অনুভূত হয়েছে এবং দেশটির রাজধানী ব্যাংককে ভবন ধসে পড়েছে।

গত ৭ই জানুয়ারি সাত দশমিক এক মাত্রার ভূমিকম্পে হাজারো ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে যায় তিব্বতে, শতাধিক মানুষের মৃত্যুও হয়।

তবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একই মাত্রার ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি, অবকাঠামোগতও তেমন কোনো ক্ষতি হয়নি।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা কেন বাড়ে সেই প্রশ্ন তৈরি হতেই পারে।

বিশেষজ্ঞরা বেশ কয়েকটি মানদণ্ড বের করেছেন যেগুলোর কারণে ভূমিকম্পের ফলে ক্ষতি কম বা বেশি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *