চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম রাউন্ডের দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলটির অধিনায়ক ফেদে ভালভার্দের চোখ ধাঁধানো হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তারা। দুর্দান্ত সব বল ঠেকিয়ে সিটিজেনদের গোলবঞ্চিত রেখেছিলেন থিবো কোর্ত্তয়া। শেষ রাউন্ডে ইতিহাদে কঠিন পরীক্ষা দিতে হবে সিটিজেনদের।

অপর ম্যাচগুলোর মধ্যে চেলসির বিপক্ষে ৫-২ গোলের বড় জয় তুলেছে প্যারিস সেইন্ট জার্মেইন। পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। প্রথম ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে শেষ মুহূর্তে হার এড়িয়ে ১-১ গোলে ড্র করেছে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের টেবিল টপার আর্সেনাল।

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভালভার্দে হ্যাটট্রিক করে চমকে দিয়েছেন ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের সবকিছুতে এগিয়ে থাকা সিটির জালে প্রথমার্ধে তিন গোল দিয়েছেন উরুগুয়ে তারকা। ২০ মিনিটে থিবো কোর্ত্তয়ার অ্যাসিস্টে প্রথম গোল করার পর ২৭ ও ৪২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। পরে ওই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পরও পুরোটা সময় দুর্দান্ত খেলেছে সিটিজেনরা, তবে কোর্ত্তয়ার অসাধারণ পারফরম্যান্সে গোল পায়টি পেপ গার্দিওলার শিষরা। ৫৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। জিয়ানলুইজি দোন্নারুমার অসাধারণ দৃঢ়তায় গোলবঞ্চিত হন ব্রাজিলিয়ান তারকা। পরে কোত্তয়ার আরও কিছু অসাধারণ সেভে ৩-০ গোলের হারে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি।

জমজমাট হয়েছে পিএসজি-চেলসির ম্যাচ। পার্ক ডে প্রিন্সেসে প্রথমার্ধে দুইবার এগিয়ে যায় প্যারিস, দুইবারই সমতায় আসে চেলসি। ১০ মিনিটের সময় ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি, ২৮ মিনিটে মালো গুস্তোর গোলে সমতায় আসে ইংলিশ ক্লাবটি। ৪০ মিনিটের সময় আবারও এগিয়ে যায় পিএসজি, ৫৭ মিনিটে এনজো ফের্নান্দেসের গোল আবারও সমতায় আসে চেলসি।

বিরতির আবারও গোলের দেখা পায় পিএসজি। এবার গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পর্তুগীজ তারকা ভিতিনহা। তার গোল আসে ৭৪ মিনিটের সময়। এরপর কাভিচা ভারাসকেলিয়ার ৮৬ ৯৪ মিনিটের গোলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠা আর্সেনাল হোচট খেয়েছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। জার্মানির বে অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছে দলটি। প্রথম গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেন দলটির অধিনায়ক রবার্ট অ্যানড্রিচ। খেলা শেষের দুই মিনিট আগে পেনাল্টি থেকে দলকে সমতায় আনেন জার্মানির কাই হাভার্টজ।

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলতে আসা নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট তেমন একটা পাত্তা দেয়নি পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপিকে। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যাওয়া গোল দুটির একটি করেন সোন্দ্রে ব্রুনস্টাড ফেট ও ওলে ডিড্রিক ব্লমবার্গ। বিরতির পর ৭১ মিনিটে তৃতীয় গোল করেন ক্যাসপার হগ। প্রথম লেগে ৩-০ গোলের জয়ে এগিয়ে নরওয়ের ক্লাব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *