দীপক ইউ তার ৪২ বছরের জন্মদিনের পরদিনই আত্মহত্যা করেন

ছবির উৎস, Asgar Ali

ছবির ক্যাপশান, দীপক ইউ তার ৪২ বছরের জন্মদিনের পরদিনই আত্মহত্যা করেন

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর কারণে দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ওই ব্যক্তির পরিবার অভিযোগ দায়ের করেছে। যে নারী ওই ভিডিওটি পোস্ট করেছিলেন, তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার রাতে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করে ওই নারী অভিযোগ করেছিলেন যে ওই ব্যক্তি বাসে করে যাওয়ার পথে তাকে অবাঞ্ছিতভাবে স্পর্শ করেছেন। সেজন্যই তিনি মোবাইলে ভিডিও রেকর্ড করেছিলেন বলে দাবি ওই নারীর।

শিমজিথা মুস্তাফা নামের ওই নারী সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে থাকেন।

ঘটনাটি নিয়ে কেরালায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *