তিনটি বড় দলের সমর্থকদের দলীয় পতাকা নিয়ে প্রচারে দেখা যাচ্ছে - তৃণমূল কংগ্রেস, বিজেপি আর সিপিআইএম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য প্রচার চলছে জোর কদমে – বাঁয়ে তৃণমূল কংগ্রেসের, মাঝে বিজেপির আর ডানদিকে চলছে সিপিআইএম দলের প্রচার

    • Author, ময়ূরী সোম
    • Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
  • পড়ার সময়: ৮ মিনিট

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে নির্বাচন কমিশন যেমন প্রস্তুতি নিচ্ছে, কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে, তেমনই রাজনৈতিক দলগুলোও প্রার্থী চূড়ান্ত করে নেমে পড়েছে প্রচারে।

রাজ্য বিধানসভায় আসন রয়েছে ২৯৪টি। তবে এরমধ্যে এমন ১০টি আসনের দিকে এই প্রতিবেদনে থাকছে, যেগুলোর দিকে নজর থাকবে রাজনৈতিক দল থেকে শুরু করে গণমাধ্যম – সকলেরই।

১. ভবানীপুর

জেলা: কলকাতা

প্রার্থী:

  • মমতা বন্দ্যোপাধ্যায় — তৃণমূল কংগ্রেস
  • শুভেন্দু অধিকারী — বিজেপি
  • শ্রীজীব বিশ্বাস — সিপিআইএম

দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনটি এই বছরের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। তার মূল কারণ এই আসনের প্রার্থী তালিকা – একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী লড়ছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *