রাহুল ইসলাম (লাল দাগ দিয়ে চিহ্নিত) লাথি মারা হচ্ছে

ছবির উৎস, Asif Farookh/ Screengrab

ছবির ক্যাপশান, রাহুল ইসলাম (লাল দাগ দিয়ে চিহ্নিত) লাথি মারা হচ্ছে

(এই প্রতিবেদনে সহিংসতার কিছু ছবি এবং বর্ণনা পাঠকদের বিচলিত করতে পারে)

পশ্চিমবঙ্গের এক মুসলমান যুবককে ওড়িশা রাজ্যের একটি গ্রামে মারধর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কথিত ঘটনাটির কিছু অংশের ভিডিও বিবিসির হাতে এসেছে। রাহুল ইসলাম নামের ওই যুবক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা।

অভিযোগ, ওড়িশার গঞ্জাম জেলার একটি গ্রামে কিছু হিন্দুত্ববাদী মি. ইসলামকে তার পরিচয়পত্র যাচাই করেন এবং তা দেখানোর পরে তারা সেগুলি ভুয়া বলে অভিহিত করে এবং তিনি একজন ‘বাংলাদেশি’ এবং ‘রোহিঙ্গা’ – এই কথাও বলা হয়।

এরপরেই তাকে মারধর করে ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারতমাতা কি জয়’ বলানো হয়।

‘জয় শ্রীরাম’ নির্দিষ্টভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির স্লোগান। ‘ভারতমাতা কি জয়’ স্লোগানটিকে কিছু হিন্দুত্ববাদী সংগঠন মনে করে যে সেটি ভারত রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রমাণ। বিশেষ করে ভারতীয় মুসলমানরা দেশের প্রতি অনুগত কিনা, তা যাচাইয়ের জন্য এই স্লোগানটি অনেক সময়েই ব্যবহার করে থাকে কিছু হিন্দুত্ববাদী সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *