ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, ভারতের জিডিপি বৃদ্ধির দাবি করেছে নরেন্দ্র মোদীর সরকার

অঙ্কটা গত বছরের তুলনায় বেশি। সরকারি তথ্য অনুযায়ী গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি ছিল ৫.৬ শতাংশ।

এদিকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের সাম্প্রতিকতম প্রতিবেদনে ভারতের জিডিপি এবং ন্যাশানাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্স-এর গুণমানকে ‘সি গ্রেড’ দিয়েছে। আর একে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

ন্যাশনাল অ্যাকাউন্টস এমন এক জাতীয় সিস্টেম যেটা কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করার জন্য সমন্বিত কাঠামো প্রদান করে।

বিজেপি সরকারের তরফে প্রকাশিত একটা বিবৃতিতে উল্লেখ হয়েছে, দ্রুত এগিয়ে যাওয়া প্রধান অর্থনীতি হিসেবে ভারত তার নিজের অবস্থানকে বেশ মজবুত করে তুলেছে। ভারতের জিডিপি আনুমানিক ৭.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার (সাত লাখ ৩০ হাজার কোটি ডলার) বলে জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *