জাগেশ্বর প্রসাদ অওধিয়া

ছবির উৎস, Alok Putul

ছবির ক্যাপশান, জাগেশ্বর প্রসাদ অওধিয়া

রায়পুর শহরের অওধিয়া পাড়ার গলি- তস্য গলির ভেতরে এক জরাজীর্ণ বাড়ি। এই বাড়িতেই বাস করেন ৮৪ বছরের জাগেশ্বর প্রসাদ অওধিয়া।

প্রায় ভেঙে পড়া এই বাড়ির দরজায় কোনো নামফলক নেই, গরহাজির কোনো বিজয়ের চিহ্নও। কিন্তু যদি বাড়িটির দেওয়ালগুলো কথা বলতে পারত, তাহলে হয়ত শোনা যেত সুবিচার পাওয়ার আশায় ৩৯ বছর ধরে কীভাবে এক ব্যক্তি আদালতের দরজায় দরজায় কড়া নেড়েছেন।

এখন যখন সেই দরজা খুলেছে, ততদিনে তার জীবনের প্রায় সব জানালাই বন্ধ হয়ে গেছে।

অবিভক্ত মধ্য প্রদেশের রাজ্য সড়ক পরিবহন করপোরেশনে ক্লার্কের পদে চাকরিরত জাগেশ্বর প্রসাদ অওধিয়াকে ১৯৮৬ সালে একশ ভারতীয় টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

এখন, প্রায় ৩৯ বছর পরে আদালত তাকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *