Suryakumar Yadav Record: টি-২০ ফর্ম্যাটে গত কয়েক বছর ধরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বুধবার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে নতুন নজির গড়লেন।

Suryakumar Yadav T20I Record: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে নতুন নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৫০-তম ওভার-বাউন্ডারি মারলেন। রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৫০ ওভার-বাউন্ডারির নজির স্পর্শ করলেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত মাত্র পাঁচজন ব্যাটার ১৫০ ওভার-বাউন্ডারি মেরেছেন। রোহিতই একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ২০৫টি ওভার-বাউন্ডারি মেরেছেন। তাঁর চেয়ে অনেক পিছিয়ে সূর্যকুমার। তবে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা যথেষ্ট কৃতিত্বের।

ক্যানবেরায় নজির সূর্যকুমারের

বুধবার ক্যানবেরার (Canberra) মানুকা ওভালে (Manuka Oval) টসে হেরে প্রথমে বোলিং করতে নামে ভারতীয় দল। তবে ভারতের ইনিংস চলাকালীন একাধিকবার বৃষ্টি নামে। ভারতীয় দল ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করার পরেই বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তবে এই ইনিংসেই নতুন নজির গড়লেন ভারতের অধিনায়ক। তিনি ভারতের ইনিংসের দশম ওভারে নাথান এলিসের (Nathan Ellis) বলে ওভার-বাউন্ডারি মেরে নতুন নজির গড়েন।

Scroll to load tweet…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *