মারণ রোগ ক্যানসারের কথা বললেই লোকের মনে ভয় ধরে। ভারতে ক্রমশ কর্কট রোগে আক্রান্ত হয়ে শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ল্যানসেট জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

Global Burden of Diseases শীর্ষক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় শিশুদের মধ্যে সংক্রমক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যেখানে কমছে সেখানে ক্যানসারের মতো নন কমিউনিকেবল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে শিশুদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক দেরিতে চিহ্নিত হয়। ফলে রোগের সঠিক চিকিৎসা করার সময়সীমা পেরিয়ে যায়।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে ১৪ বছরের কমবয়সি শিশুদের মধ্যে ৫০-৬০ হাজার ক্যানসারে আক্রান্ত ছিল। ২০২৩ সালে গোটা বিশ্বে ৩ লাখ ৭৭ হাজার ক্যানসার আক্রান্ত শিশু ছিল। মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ লাখ ৪৪ হাজার শিশুর।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম-টিকটক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! অক্সফোর্ডের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

ল্যানসেটের গবেষণায় দেখা গেছে, ভারতে শিশুদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় লিউকেমিয়া বা রক্তর ক্যানসারে। এরপরই আছে মেরুদণ্ডে টিউমার, হাড় ও থাইরয়েডের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর ৪ লাখ শিশু নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়। মাঝারি ও নিম্ন আয়ের দেশে ক্যানসার আক্রান্ত শিশুদের মৃত্যুর হার ৯৪%। ধনী দেশে প্রায় ৮০% ক্যানসার সুস্থ হয়ে যায়। তবে গরিব দেশে মাত্র ৩০% শিশু ক্যানসারকে জয় করতে সক্ষম হয়। টাউন ও গ্রামে থাকা পরিবারের পক্ষে রোজ রোজ বড়ো শহরের হাসপাতালে ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে আসা সম্ভব হয় না ফলে ঘাটতি থাকে চিকিৎসায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *