মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ

ছবির উৎস, Dibyangshu SARKAR / AFP via Getty Images

ছবির ক্যাপশান, মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন দৃষ্টি সবার।

এর মধ্যে আইপিএল খেলা বাংলাদেশে সম্প্রচারে বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এমন পরিস্থিতি আজই বা কাল কিংবা দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি’র মধ্যে যে কোনো সময়েই একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বকাপ আইসিসির ইভেন্ট এবং যে দেশই এই ইভেন্টের আয়োজক হোক না কেন এর নিয়ন্ত্রণ থাকে আইসিসিরই হাতে, এমনকি এর নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো এই সংস্থাটির তত্ত্বাবধানেই নিশ্চিত হয়ে থাকে।

অর্থাৎ আইসিসিই স্বাগতিক দেশের মাধ্যমে অংশগ্রহণকারী দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *