আইসিসি, বিসিবি

ছবির উৎস, ICC/BCB

ছবির ক্যাপশান, ভারতের অন্য ভেন্যুতে বাংলাদেশকে বিশ্বকাপের ম্যাচে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি, বলা হচ্ছে এনডিটিভির প্রতিবেদনে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে ভারতেরই নতুন দুটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ফিক্সচার অনুযায়ী কোলকাতা আর মুম্বাইয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা থাকলেও আইসিসি চেন্নাই আর থিরুভানান্তপুরামকে বাংলাদেশের ম্যাচের নতুন ভেন্যু হিসেবে প্রস্তাবনা দিতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ঐ খবরে।

তবে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দেয়া হলে বাংলাদেশ খেলতে সম্মতি জানাবে কিনা, ১০ই জানুয়ারি সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সেই প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছিলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই।’

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি জানিয়ে বিসিবি আইসিসিকে যে চিঠি পাঠিয়েছিল, আইসিসির পক্ষ থেকে সোমবার বা মঙ্গলবার সেটির উত্তর দেয়া হতে পারে বলে জানিয়েছিলেন মি. বুলবুল।

অবশ্য আইসিসি যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত কী হবে, সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি বিসিবি সভাপতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *