দিওয়ালিতে নতুন এক বাজি ফাটাতে গিয়ে অনেক শিশু কিশোর দৃষ্টিশক্তি হারিয়েছে - প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দিওয়ালিতে নতুন এক বাজি ফাটাতে গিয়ে অনেক শিশু কিশোর দৃষ্টিশক্তি হারিয়েছে – প্রতীকী ছবি

ভারতের মধ্য প্রদেশের রাজধানী ভোপাল শহরের এক হাসপাতালের বিছানায় বসে ছিল ১৫ বছর বয়সী আরিশ। ওর চোখের কালো চশমার পেছনে ঢাকা পড়ে গিয়েছিল বাঁ চোখের ক্ষতটা।

আলোর উৎসব দিওয়ালি পালন করতে এমন এক নতুন ধরনের বাজি কিনেছিল, যেটা ওর মুখের কাছে ফেটে যায় সপ্তাহ খানেক আগে। আঘাত লেগে বাঁ চোখের দৃষ্টি হারিয়েছে আরিশ।

জরুরি অপারেশন হয়েছে ওর চোখে, তবুও চিকিৎসকরা বলতে পারছেন না যে কতটা দৃষ্টি ফিরে পাবে ওই কিশোর।

ও স্কুলে যায় না, কিন্তু ওর দুশ্চিন্তা হলো কাজে কী করে ফিরে যাবে। ওর বাবা মালির কাজ করেন আর পরিবারে কিছুটা অর্থ সাহায্য করতে আরিশ নিজে টেলিভিশন সারাই করে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *