গ্রেফতার হওয়া ইউক্রেনীয় নাগরিকদের দিল্লির এনআইএ আদালতে তোলা হয় - ফাইল ছবি

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, গ্রেফতার হওয়া ইউক্রেনীয় নাগরিকদের দিল্লির এনআইএ আদালতে তোলা হয় – ফাইল ছবি

পড়ার সময়: ৩ মিনিট

ইউক্রেনের ছয় জন নাগরিক ভারতে আটক হওয়ার ঘটনায় দিল্লিতে ইউক্রেনের দূতাবাস প্রতিবাদ জানিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে, আটকদের বিরুদ্ধে অনুমতি ছাড়াই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে প্রবেশ এবং বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

ইউক্রেন দূতাবাস এক্স-এ পোস্ট করা এক প্রেস বিবৃতিতে বলেছে যে, তাদের দেশের ওই নাগরিকদের আটক করা হয়েছে “রাশিয়ার পক্ষ থেকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে”।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এ বিষয়ে মন্তব্য করেছেন।

মি. জয়সওয়াল বলেন, “ওই এলাকায় যাওয়ার জন্য পারমিট নেওয়া প্রয়োজন। তাদের (ইউক্রেনীয় নাগরিকদের) এই বিশেষ অনুমতি ছিল কি না, সেই সিদ্ধান্ত এখন আদালত নেবে। পুরো ঘটনা আদালতের সামনে পেশ করা হবে, তখনই সত্যটা বেরিয়ে আসবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “আমি বলব যে এনআইএ (ভারতের সন্ত্রাস-রোধী এজেন্সি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) যদি এই মামলায় কোনো বিবৃতি দেয়, তবে আপনারা সেটা দেখুন। আমি এখনও এই বিষয়ের খুঁটিনাটিতে যাইনি, তবে আমি যতটা জানি, তা হলো, ওই এলাকায় যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি ধৃতদের কাছে ছিল না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *