এক হাতে ছবি ও অন্যহাতে অমোচনীয় কালির চিহ্ন দেখাচ্ছেন শাড়ি পরা, সিঁদুর ও মাথায় ঘোমটা পরা দুইজন নারী। তাদের চারপাশে অনেক মানুষ।

ছবির উৎস, Santosh Kumar/Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছে ছয়ই নভেম্বর

ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এর প্রথম দফায় ১২১টা আসনে রেকর্ড ৬৪ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে।

তেজস্বী যাদব, তেজ প্রতাপ যাদব এবং সম্রাট চৌধুরীসহ ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য কী হতে চলেছে তা ইতিমধ্যে ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে) বন্দি হয়েছে ছয়ই নভেম্বর, প্রথম দফার ভোটে।

শুধু বিধানসভা নির্বাচনই নয়, ১৯৫২ সাল থেকে শুরু হওয়া লোকসভা ভোটের তুলনাতেও চলতি বছরে বিহারের বিধানসভার প্রথম দফায় সর্বোচ্চ ভোটদান দেখা গিয়েছে।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একে ঐতিহাসিক ভোটদান হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন
ভোটের সরঞ্জাম হাতে হেঁটে যাচ্ছেন ভোটকর্মীরা, পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিহারে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে প্রথম দফা ভোট গ্রহণে

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান বলছে ১৯৫১-৫২ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভোটের হার মাত্র তিনবার ৬০ শতাংশ ছাড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *