বারাণসী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান তীর্থ কেন্দ্র

ছবির উৎস, Tim Graham via Getty Images

ছবির ক্যাপশান, বারাণসী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান তীর্থ স্থান (ফাইল ফটো)

পড়ার সময়: ৪ মিনিট

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে নৌকায় করে ইফতারের সময় গঙ্গা নদীতে মাংস খাওয়া ও উচ্ছিষ্ট মাংসের হাড় জলে ফেলার অভিযোগে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার এই ঘটনা ঘটে।

বারাণসীর কোতয়ালি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওই অভিযোগটি দায়ের করেছিলেন বারাণসীর ভারতীয় জনতা যুব মোর্চার নগর সভাপতি রজত জয়সওয়াল। এরপরই পুলিশ তদন্ত দল গঠন করে ব্যবস্থা নেয়।

তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, ধর্মীয় স্থলের অবমাননা করা, উপদ্রব, নদী দূষণ, ক্ষতিকর দ্রব্য নদীতে ফেলার মতো অভিযোগ আনা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *