বেঙ্গালুরু যাচ্ছিল ওই যাত্রীবাহী বাস।

ছবির উৎস, UGC

ছবির ক্যাপশান, বেঙ্গালুরু যাচ্ছিল ওই যাত্রীবাহী বাস।

ভারতের অন্ধ্রপ্রদেশে একটা যাত্রীবাহী বাসে শুক্রবার ভোরে আগুন লেগে কমপক্ষে ১৯জনের মৃত্যু হয়েছে। হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ওই যাত্রীবাহী বেসরকারি বাস।

কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে বাসটির সঙ্গে একটা বাইকের সংঘর্ষ হয়। তারপরই আগুন ধরে যায় বাসে।

আনুমানিক ভোর তিনটার কাছাকাছি সময়ে ঘটনাটি ঘটেছে। সেই সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

কুর্নুল রেঞ্জের ডিআইজি প্রবীণ কোয়া জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া ওই বাস থেকে এপর্যন্ত ১৯জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীও রয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *