ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে যে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Montha) মঙ্গলবার অন্ধ্র প্রদেশ উপকূলের অত্যন্ত কাছাকাছি চলে এসেছে এবং এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া (Landfall Process) ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 

রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানা গেছে। ‘মন্থা’ মঙ্গলবার শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস শুরু হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার দাপটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে অন্ধ্রপ্রদেশের জেলাগুলি। এর পাশাপাশি ওড়িশা ও ছত্তীসগঢ়েও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, পুদুচেরি, এই পাঁচ রাজ্যে ২২টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম মোতায়েন করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও ছত্তীসগঢ়ে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *