দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিরাপত্তা ঝুঁকির কারণে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও ভিসা কার্যক্রম ‘সীমিত’ বন্ধ রয়েছে

দিল্লি দূতাবাস ও আগরতলা সহকারী হাই কমিশনার কার্যালয়ে ভিসা কার্যক্রম বন্ধের পর এবার কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসগুলো থেকেও ভারতীয় নাগরিকদেরকে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা না হলেও বুধবার থেকে যে ওই তিন উপ-দূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে, বিবিসি বাংলাকে সেটি নিশ্চিত করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের একাধিক কর্মকর্তা।

এমন একটি সময় এই খবর প্রকাশ্যে আসলো যখন বিভিন্ন ইস্যুতে ভারতের মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে।

এর মধ্যে সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দু’দেশের মধ্যকার সম্পর্কের এই টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।

ইতোমধ্যেই আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *