সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি ভারতের বিতর্কিত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। বুকে ভয় নিয়ে কোনো রকম রাতটা পার করে সোমবার (২২ ডিসেম্বর) ভোরেই বোনকে সঙ্গে নিয়ে থানায় ছুটে যান তিনি। কী এমন ঘটেছে উরফি এবং তার বোনের সঙ্গে; যার জন্য ভোররাতে থানায় ছুটতে হলো? 

সকালে মুম্বাইয়ের দাদাভাই নওরোজি থানা থেকে একটি ছবি শেয়ার করেছেন উরফি জাভেদ। সেখানেই বোন ডলি জাভেদের সঙ্গে একরাশ উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা গেল এই মডেলকে। উরফি লিখেছেন, ‘ঘড়িতে এখন ভোর ৫টা। আর আমি এখন থানায় বসে রয়েছি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। গোটা রাত এক মিনিটের জন্যেও আমি আর আমার বোন ঘুমোতে পারিনি।’ থানা থেকে সেই একই পোস্ট শেয়ার করেছেন উরফির বোন ডলিও। তার সংযোজন, ‘আমি ভেবেছিলাম, মুম্বাই বোধহয় নিরাপদ! কিন্তু এত ভয়ানক! গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। এমন বিরক্তিকর এবং অনিরাপদ বোধ করলাম এই শহরে।’ 

যদিও ঠিক কোন কারণে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হয়েছে দুই বোনকে, সেকথা স্পষ্ট করেননি উরফি জাভেদ। তবে তার এমন পোস্টে উদ্বিগ্ন অনুরাগীমহল। অনেকেই হেনস্তার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। কেউ বা আঙুল তুলেছেন উরফির খোলেমেলা ফ্যাশন স্টেটমেন্টের দিকে। এমন চর্চা জারি থাকলেও ‘রাতের ভয়ানক ঘটনা’ নিয়ে মুখ খোলেননি উরফি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *