কালো চাদর পরিহিত মাহদী হাসান শায়েস্তাগঞ্জ থানার ওসির সামনে বসে কথা বলছেন।

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যেই বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান ওসি আবুল কালামকে হুমকি দিচ্ছেন এই বলে যে, তারা বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এস আই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছেন।

বানিয়াচং থানা ও এস আই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেফতার করা হয়। তবে সেই গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে মুক্তি দেওয়া হলে তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা।

যদিও মাহদী হাসানকে আদালত জামিন দিয়েছে। কিন্তু মানবাধিকার কর্মী ও আইনজীবীদের অনেকে পুরো ঘটনার বিশ্লেষণে আইনের শাসনের প্রশ্ন তুলেছেন।

মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

গতকাল শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ঢাকা ও হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। পরে রোববার সকালে আদালতে হাজির করা হলে তার আবেদনের প্রেক্ষিতে জামিন দেয় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত দোসরা জানুয়ারি মি. হাসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *