একটি লাল রঙের গাড়িতে মাথায় কালো পাগড়ি বাঁধা ও অন্ত্র হাতে যোদ্ধারা, তাদের একজনের হাতে সাদা রংয়ের একটি পতাকা। পেছনে একটি সাদা ব্যানারে আরবি হরফ ও ইংরেজিতে কিছু লেখা, এর পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য লোক

ছবির উৎস, Getty Images

আজ থেকে প্রায় ৩০ বছর আগে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো একটি দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। সম্পর্কটি ছিল পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও প্রতিবেশী দেশ আফগানিস্তানের একটি খুবই ছোট সশস্ত্র গোষ্ঠীর মধ্যে।

ওই সময় সীমান্তের দুপাশের কেউই ধারণা করতে পারেননি, পরের তিন বছরের মধ্যে ছোট সশস্ত্র গোষ্ঠীটি, যেটি তালেবান নামে পরিচিত ছিল, আফগানিস্তানের প্রায় পুরোটায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলবে।

পাকিস্তান সরকার কী এমন সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে আইএসআই আর তালেবানের মধ্যে প্রথমবার যোগাযোগ হয়েছিল? তালেবান সম্পর্কে আইএসআইয়ের তখনকার প্রধানের ধারণাই-বা কী ছিল?

সাম্প্রতিক সময়ের সীমান্ত সংঘর্ষ, কথার লড়াই আর পাকিস্তান ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মধ্যে একাধিক হামলার পরিপ্রেক্ষিতে, বিশ্লেষকদের অনেকেই এ উত্তেজনাকে একটি পুরানো সম্পর্কের অবসানের সূচনা হিসেবে দেখছেন।

আর এটার জন্য গত দুই দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের দিকে আঙুল তোলা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *