গ্লাভস পরা একটি হাতে কেউ কাঁচের একটি স্লাইড ধরে আছে

ছবির উৎস, bbc future

ছবির ক্যাপশান, বিশ্বে মাত্র ৫০ জন মানুষের মধ্যে বিরল এই রক্তের গ্রুপ পাওয়া গেছে

প্রতি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে থাকে বিরল এই রক্ত। বিরল রক্তের গ্রুপ যাদের, এমন মানুষের জীবন বাঁচাতে কাজে আসবে – এমন আশায় এ রক্ত এখন ল্যাবরেটরিতে তৈরির চেষ্টা করছেন গবেষকরা।

রক্ত সঞ্চালন, বা অন্য কাউকে রক্ত দান করার যে প্রক্রিয়া আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটি সম্পূর্ণ বদলে দিয়েছে।

যদি আমরা কখনো আহত হই বা বড় ধরনের সার্জারির প্রয়োজন হয়, তাহলে অন্যের দান করা রক্ত জীবন রক্ষাকারী হতে পারে।

কিন্তু সবাই এই অসাধারণ পদ্ধতি থেকে উপকৃত হতে পারেন না।

রক্তের গ্রুপ ম্যাচিং হয় না – এমন রক্ত খুঁজে পেতে মানুষ হিমশিম খান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *