একটু একটু করে অধ্যাবসায়ের সহিত নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন, হয়েছেন প্রজন্মের আলোচিত ও চাহিদাসম্পন্ন শিল্পী। বলা হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনার কথা। মিষ্টি কণ্ঠের গায়িকা হিসেবে পরিচিত পাওয়া তুমুল আলোচনায় আসেন গত বছর ‘দুষ্টু কোকিল’ গানটির মাধ্যমে। এই গানের জন্য স্টেজ শোতে তার ব্যস্ততা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এরই মধ্যে ব্যক্তি জীবনও বদলে গেছে। তবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নন তিনি। আবার আগামীতে কী করবেন না করবেন সেটা নিয়েও তার তেমন কোনোই পরিকল্পনা নেই। তবে ২০২৬ সালটায় তার ভাবনার জায়গায় এসেছে কিছুটা পরিবর্তন।

কনা বলেন, ‘২০২৬ সালের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। সত্যি বলতে, পরিকল্পনা করে আমার কখনো কাজ করা হয় না, এগিয়ে যাওয়াও হয় না। কারণ পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তবে যে কাজই আসুক, আমি তা ঠিকঠাক মতো করার চেষ্টা করি। হোক সেটা নতুন গান, টিভি শো, স্টেজ শো, প্লে-ব্যাক কিংবা জিঙ্গেল। আমি আমার কাজটা শতভাগ সততার সঙ্গেই করার চেষ্টা করেছি আজীবন। আর এখন থেকে সব বিষয়ে আরও ভীষণ পজিটিভি থাকার চেষ্টা করব। মানুষ হিসেবে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবএটাই প্রত্যয় আমার।’

কনা শুধু একজন শিল্পী হিসেবেই নয় একজন মানুষ হিসেবেই তিনি তার অবস্থানে থেকে নানা সময়ে মানুষের নানা বিপদে আপদে এগিয়ে আসেন, যা অনেকেরই অজানা। অবশ্য এসব কাজ কনা জানিয়ে করতেও আগ্রহী নন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’ সিনেমাতে গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন কনা। ২০২৪ সালের জুন থেকে গত বছরের প্রতিটি দিনই কনার গানে মুখর ছিলেন সংগীতপ্রেমীরা।

বিশেষ করে গত ২০ জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটির চিত্রায়ণে দেখা যায়, একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী। তাকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান। গত জুলাইয়ে ইউটিউবে ৫০ কোটি ভিউ পার করে ‘দুষ্টু কোকিল’। এত কম সময়ে ইউটিউবে দেশি বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড।

এই মাইলফলকে উচ্ছ্বসিত কণ্ঠে কনা বলেন, ‘অবশ্যই অনেক অনেক ভালো লাগার খবর। গানটি নিয়ে মানুষের এত এত ভালোবাসা পেয়েছি, তা বলে শেষ করা যাবে না। মঞ্চে যখন পারফর্ম করি, দর্শকের মাঝে এত উচ্ছ্বাস দেখি, অনেক ভালো লাগে। এ গান ছাড়াও আমার আরও কিছু সিনেমার গান মানুষের সাড়া পেয়েছে, শিল্পী হিসেবে এটা অনেক বড় পাওয়া। যদিও ভিউয়ের জন্য গান করি না, তবে ভিউকে অস্বীকার করার সুযোগও নেই। মানুষ ভালোবাসে বলেই ভিউ হয়।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *