বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুরে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুরে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা চেষ্টার পরে রোববার বিকালে নেভানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ রোববার বিকালে জানানো হয়েছে, বিকাল পাঁচটা নাগাদ আগুন পুরোপুরি নেভানো হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি অংশে আগুন লেগেছিল। এরপর ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ শুরু করে রাত ৯টা নাগাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রবিবার সকালেও কার্গো ভিলেজের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

তবে, আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *