তেল আভিভে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন একজন ইসরায়েলি পুলিশ

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আভিভে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন একজন ইসরায়েলি পুলিশ

বেশ কয়েকটি
ইরানি হামলায় সেন্ট্রাল ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে
জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা বিভাগ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আভিভের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো
ক্লাস্টার বোমা(গুচ্ছ বোমা) পড়লে তিনজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

পুলিশের শেয়ার করা একটি
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার
মাঝখানে একটি বিস্ফোরণের পর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে একজন ব্যক্তি টলতে টলতে দূরে
সরে যাচ্ছেন।

ক্লাস্টার বোমা হলো এমন
একটি পদ্ধতি যেখানে রকেট, ক্ষেপণাস্ত্র
বা কামানের গোলার ভেতর থেকে মধ্য আকাশে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা বা ‘বোমলেট’
একটি বিস্তীর্ণ এলাকাজুড়ে নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের জরুরি সেবা
বিভাগ ‘মেগান ডেভিড অ্যাডম’ ইরানি হামলায় চারজন আহত হওয়ার খবর দিয়েছে।

এদের মধ্যে বিনি ব্রাক এলাকায় প্রায়
৬০ বছর বয়সী এক ব্যক্তির মাথায় কাঁচের টুকরো লেগে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

রামাত গান এলাকায় ৭০ বছর
বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের ধাক্কায় সামান্য আহত হয়েছেন।

পেতাহ তিকভা এলাকায় ৪৬ এবং
১৮ বছর বয়সী দুইজন নারী বিস্ফোরণের তীব্র শব্দের কারণে কানে সমস্যা অনুভব করছেন।
তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *