পুলিশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার চারটি জায়গায় আজ সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব জায়গায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশের রাজধানী ঢাকার চারটি জায়গায় আজ সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব
জায়গায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মোহাম্মদপুরে প্রবর্তনায় ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং ফরহাদ মজহারের
প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ করা
হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বিবিসি বাংলাকে জানান,
সকাল সাতটা দশ মিনিটে অজ্ঞাতনামা দুইজন একটা মোটর সাইকেলে এসে প্রবর্তনার বাহির
থেকে ভিতরে একটা ককটেল নিক্ষেপ করেছে।

“আরেকটা রাস্তার ওপরে নিক্ষেপ করেছে। এতে কোনো হতাহত নেই। আমরা এটা নিয়ে কাজ
করতেছি। কে জড়িত বা রহস্য উদঘাটনের জন্য কাজ করতেছি আমরা,” বলেন মি. আহমেদ।

মিরপুরে ককটেল নিক্ষেপ

মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের
ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা নেই।

পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানান,
ভোর চারটার কিছু আগে মোটর সাইকেলে করে দুইজন ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে।

পুলিশ এখনও এই ঘটনায় কাউকে চিহ্নিত করতে পারেনি এবং ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত
করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মি. রহমান।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ধানমন্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি নয় এর ইবনে
সিনা হাসপাতালের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সাতটার মধ্যে এসব ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সকাল পৌনে সাতটার দিকে মাইডাস সেন্টারের সামনে মোটরসাইকেলে
করে এসে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। সকাল সাতটায় ইবনে সিনা হাসপাতালের সামনেও দুইটি
ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *