তিন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান।

ছবির উৎস, PCB

১৫ই ফেব্রুয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যে টি-টোয়েন্টি
বিশ্বকাপের ম্যাচ কি অনুষ্ঠিত হতে পারে? এই প্রশ্নটির উত্তর জানার অপেক্ষায় রয়েছে ভারত ও
পাকিস্তানসহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

এ নিয়ে রোববার লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
(আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক
অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও উপস্থিত
ছিলেন

সেখানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট
করার বিষয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত এই আলোচনার ফলাফল
স্পষ্ট নয়।

এ বিষয়ে রোববার বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাকে
প্রশ্ন করা হলে তিনি বলেন,
‘আমি এসব বিষয়ে
কোনো মন্তব্য করব না। সবকিছু আইসিসির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আইসিসি যে সিদ্ধান্ত
নেবে, আমরা সেটিই
মেনে নেব।’

যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে তাদের পয়েন্ট কাটা যাবে।

অন্যদিকে, এই পরিস্থিতি আইসিসির বর্তমান টিভি স্বত্বাধিকার চুক্তিগুলো
নিয়েও বিরোধ সৃষ্টি করতে পারে। পাশাপাশি চলমান অনিশ্চয়তা ভবিষ্যৎ চুক্তির ওপরও
প্রভাব ফেলতে পারে।

এই বিতর্কের সূত্রপাত হয় যখন বাংলাদেশ তাদের দলের
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের বাইরে তাদের ম্যাচগুলো স্থানান্তরের
অনুরোধ জানায়।

তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরই পাকিস্তান
সরকার ঘোষণা দেয় যে, তারা ১৫ই
ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরে বলেন, এই সিদ্ধান্তটি বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের
অংশ হিসেবে নেওয়া হয়েছে।

এ নিয়ে আইসিসি জানায়, এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট
বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিস তারা পায়নি এবং পাকিস্তানের এই
সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট কাঠামোকে প্রভাবিত করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *