একটি বিশেষ রাজনৈতিক
গোষ্ঠি বা দলের পক্ষপাতিত্ব করছে এবং পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কসহ তিনটি অভিযোগ
তুলে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে ছাত্রদল।
রোববার ছাত্রদলের
নেতা-কর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রাত পর্যন্ত অবস্থান
নেওয়ার কথা জানিয়েছেন।
পূর্ব নির্ধারিত নির্বাচন
কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সকাল প্রায় এগারোটা নাগাদ তারা ওই ভবনের
সামনের সড়কে অবস্থান নেন।
ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল
আবেদনের শুনানির শেষ দিন আজ।
কর্মসূচিতে ছাত্র
কেন্দ্রীয় নেতা-কর্মীরা ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন
থানা পর্যায়ের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছেন।
নির্বাচন ভবনের
সামনের সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল
ইসলাম রাকিব বলেন, “আজকের
মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু। যেটি আমরা লক্ষ্য করলাম, একটি বিশেষ
রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা
এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ
মদদে এই ঘটনাটি ঘটেছে।”
