২০২৩ সাল থেকে ঢাকা চালু হয় মেট্রোরেল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০২৩ সাল থেকে ঢাকা চালু হয় মেট্রোরেল

ঢাকার ফার্মগেট এলাকায় রাজধানীর
ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার
দুপুরে এই ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।

তেজগাঁও থাকার ওসি মোবারক
হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নিহত আবুল
কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

পুলিশ জানিয়েছে, ফার্মগেট
এলাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ বা কেআইবি এর সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন মি.
কালাম নামের ওই পথচারী। এসময় মেট্রো রেলের ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথার
ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান ওই পথচারী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

বিয়ারিং প্যাড খুলে পড়ার
পর দুপুর থেকেই ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এই খবর লেখা পর্যন্ত মেট্টোরেল
চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *