প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপি পড়ে শোনাচ্ছেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

ছবির উৎস, screen grab

ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন জামায়াতসহ আট দলের প্রতিনিধিরা

প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেয়।

এর আগে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ আট দল। একটি পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো।

পরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপিদিতে দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে জামায়াতসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পদযাত্রাটি পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ আট দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *