ছবির উৎস, screen grab
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন’ বলে জানিয়েছেন তার
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি কোনো
ধরনের গুজবে কান না দিতে দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানিয়েছেন।
আজ বেলা ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের ডা.
জাহিদ
হোসেন বলেন, “খালেদা জিয়া চিকিৎসা মেইনটেইন করছেন, গ্রহণ করতে পারছেন”।
দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার
চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র, চীন,
পাকিস্তান, ভারত সহযোহিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন মি. জাহিদ হোসেন।
তিনি খালেদা জিয়ার বিষয়ে কোনো ধরনের গুজব না ছড়া এবং কোনো ধরনের
গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ২৩শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন,
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
তিনি।
বহু বছর ধরেই তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের
সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
