ছবির উৎস, Reuters
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির সঙ্গে সাক্ষাৎ করেন। লিওনেল মেসিসহ দলের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে ট্রাম্প ইরান নিয়ে আপডেট দিতে শুরু করেন এবং দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে “প্রতি ঘণ্টায়” লক্ষ্য করছে।
“তাদের কোনো বিমান বাহিনী নেই, তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই। তাদের সব বিমান ধ্বংস হয়ে গেছে, তাদের যোগাযোগ ব্যবস্থা অকার্যকর,” তিনি বলেন, “এগুলো ছাড়া তারা ভালোই করছে”।
তার বক্তব্যে উপস্থিতদের মধ্যে কিছুটা হাসি ও হাততালি শোনা যায়।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের লক্ষ্যবস্তুগুলোকে “সময়সূচির অনেক আগেই সম্পূর্ণ ধ্বংস করছে”।
ট্রাম্প বলেন, ইরানি সরকারের “৪৭ বছরের ভয়াবহতা” রয়েছে এবং এই শাসনব্যবস্থা নিরপরাধ ইরানিদের ক্ষতি করেছে।
তিনি বলেন, “আমাদের লোকেরা দারুণ কাজ করছে”।
ট্রাম্প আরও জানান, সংঘাতের মধ্যেও তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তার কাছে একটি পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দাম আগে আরও কম ছিল, কিন্তু “আমাকে এই ছোট্ট পথবদল করতে হয়েছে”।
