আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি

ছবির উৎস, Iranian state media

ছবির ক্যাপশান, আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে
যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

তার নিহত হওয়ার খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি ইরানি সংবাদ মাধ্যমেও
প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে।

তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরায়েলি প্রতিরক্ষা
বাহিনী বা আইডিএফ। তারা জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখছে।

মি. খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই মি. খাদেমি অভিযোগ করেছিলেন
যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *