এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী ডিসেম্বরে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ৬ ফ্র‌্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। আসর সামনে রেখে আগামী রোববার অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। তার আগে দল গোছানো শুরু করছে ফ্র‌্যাঞ্চাইজিগুলো। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগে চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আসন্ন আসরে অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগের দিন সরাসরি চুক্তিতে দলগুলোতে যোগ দেয়া খেলোয়াড়দের তালিকা দিয়েছে বোর্ড।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি মিলিয়ে মোট চারজন করে খেলোয়াড়কে দলে নিয়েছে। একটি ফ্র‌্যাঞ্চাইজি দুই জন দেশি খেলোয়াড় নিলেও বিদেশি খেলোয়াড় নিয়েছে একজন। সরাসরি চুক্তি করা ১১ বিদেশির মধ্যে ৮ জনই পাকিস্তানের। একজন করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। এক নজরে দেখে নেয়া যাক নিলামের আগে কোন ফ্র‌্যাঞ্চাইজি কাকে দলে নিল-

ঢাকা ক্যাপিটালস
দেশি খেলোয়াড়: তাসকিন আহমেদ ও সাইফ হাসান
বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও উসমান খান (পাকিস্তান)

সিলেট টাইটানস
দেশি খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ
বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান)

রংপুর রাইডার্স
দেশি খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান
বিদেশি খেলোয়াড়: খাজা নাফে (পাকিস্তান) ও সুফিয়ান মুকিম (পাকিস্তান)

নোয়াখালী এক্সপ্রেস
দেশি খেলোয়াড়: হাসান মাহমুদ ও সৌম্য সরকার
বিদেশি খেলোয়াড়: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)

রাজশাহী ওয়ারিয়র্স
দেশি খেলোয়াড়: নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম
বিদেশি খেলোয়াড়: সাহিবজাদা ফারহান (পাকিস্তান) ও মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান)

চট্টগ্রাম রয়্যালস
দেশি খেলোয়াড়: মেহেদী হাসান ও তানভীর ইসলাম
বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *