Humayun Kabir Update News: এবার জলা জমির উপর বেআইনি ভাবে বাড়ির করার অভিযোগ তুলে হুমায়ুন কবীরের স্ত্রীর বিরুদ্ধে এলো আইনি নোটিস। বিষয়টি নিয়ে কী বলছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন ও তার স্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Murshidabad News: ভোটের মুখে এবার হুমায়ুনকে কোণঠাসা করার চেষ্টা? হুমায়ুন কবীরের স্ত্রীকে মিরা সুলতানাকে নোটিশ, বেআইনি বাড়ির মালিকানা ইস্যু।

জলা জমির উপর ‘বেআইনিভাবে’ বসত বাড়ি তৈরি করার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের স্ত্রী মিরা সুলতানাকে নোটিশ পাঠালো ভুমি ও ভূমি সংস্কার দপ্তর। মঙ্গলবার এই চিঠি ইস্যু করা হলেও হুমায়ুন পত্নী বুধবার পর্যন্ত হাতে এই চিঠি পাননি বলেই জানা গিয়েছে।

কেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের স্ত্রীকে নোটিস?

সূত্রের খবর, বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ, হুমায়ুন পত্নীকে নোটিস। জলা জমির উপর ‘বেআইনিভাবে’ বসত বাড়ি তৈরি করার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের স্ত্রী মিরা সুলতানাকে নোটিশ পাঠালো ভুমি ও ভূমি সংস্কার দফতর। মঙ্গলবার এই চিঠি ইস্যু করা হলেও হুমায়ুন পত্নী বুধবার পর্যন্ত হাতে এই চিঠি পাননি বলেই জানা গিয়েছে।

হুমায়ুন পত্নীর বিরুদ্ধে অভিযোগ ‘নালা’ প্রকৃতির জমির চরিত্র বদল না করে সেখানে বসতবাড়ি তৈরি করেছেন। হুমায়ুন কবীর বর্তমানে স্ত্রী মিরা সুলতানা , পুত্র গোলাম নবী আজাদ রবিন সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের সঙ্গে মুর্শিদাবাদের মানিক্যহার গ্রামে স্ত্রীর নামে নথিভুক্ত ওই বাড়িতে থাকেন।

হুমায়ুন কবীরের স্ত্রী মিরা সুলতানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রয়োজনীয় অনুমতি না থাকলেও তিনি মানিক্যহার গ্রামে জমির চরিত্র পরিবর্তন করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে থাকছেন। সূত্রের খবর হুমায়ুন পত্নীকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফ থেকে সাতদিন সময় দেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে উত্তর দেওয়ার জন্য।

উল্লেখ্য, সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতে আর মাস তিনেকও বাকি নেই। এরই মধ্যে অতি সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের নতুন দল গঠন করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনকি ভোটে তার দলের কারা কারা প্রার্থী হবেন সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছেন তিনি।প্রাক্তন দল তথা রাজ্যের শাসক শিবিরের তরফে বিষয়টি যে মোটেও ভালো চোখে দেখা হচ্ছে না তা আকারে-ইঙ্গিতে আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। 

তবুও দমে যাননি হুমায়ুন। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ শানিয়েছেন তিনি। আর এবার তার স্ত্রীর হাতে এলো জলা জমির উপর বেআইনি ভাবে বাড়ি তৈরি করার অভিযোগের নোটিস। সব মিলিয়ে ভোটের আগে যা নিয়ে শুরু হয়েছে নতুন করে শাসক-বিরোধী তরজা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *