১৯৭১ সালে বিজয় অর্জনের পরে প্রকাশিত দৈনিক ইত্তেফাক

ছবির উৎস, The Daily Ittefaq

ছবির ক্যাপশান, ১৯৭১ সালে বিজয় অর্জনের পরে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের খবর

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঢাকা থেকে বের হওয়া প্রায় সব সংবাদপত্রের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে।

গণমাধ্যমের স্বাধীনতা বলতে যা বোঝায়, সেগুলোর কিছুই তখন ছিল না। তৎকালীন সামরিক সরকারের পাঠানো বিবৃতি এবং তাদের নির্দেশিত খবরাখবরই ছাপা হতো।

ফলে পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন কিংবা মুক্তি বাহিনীর রুখে দাঁড়ানোর কোনো খবর সেসময়ের পত্র-পত্রিকাগুলোতে প্রকাশ হতে দেখা যায়নি।

এমনকি এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যভাগ পর্যন্ত সময়ে যুদ্ধের কোনো প্রতিফলনও ঢাকার সংবাদপত্রে সেভাবে পাওয়া যায় না।

কিন্তু ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণ করার পর ঢাকার সেই একই সংবাদপত্রগুলো নতুন এক চেহারা নিয়ে আবির্ভূত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *