ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা
ছবির ক্যাপশান, ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বিএনপি-জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকার আসনগুলো থেকেই বিএনপি-জামায়াত ও এনসিপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে, নির্বাচনী জোট বা আসন সমঝোতার কারণে ঢাকার বিভিন্ন আসন থেকে কোনো কোনো দলের শীর্ষ প্রার্থীরা আসন ছেড়ে দিয়েছেন।

এদিন অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছেন।

এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারদের স্বাক্ষর নিয়ে শেষ বিকেলে তিনি খিলগাঁও থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *