২৭৩ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

ছবির উৎস, BNP

ছবির ক্যাপশান, আসন্ন নির্বাচনে ২৭৩ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর ফাঁকা থাকা আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

সব মিলিয়ে ৩০০টি আসনের মধ্যে ২৭৩টি আসনেই দলটির প্রার্থীদের নাম সামনে এলো।

প্রথম দফায় ফাঁকা রাখা অনেক আসনে এবার বিএনপি প্রার্থী দেওয়ায় তাদের জোট বা আন্দোলনের শরিকদের ভাগ্যে কী জুটছে এই আলোচনা সামনে আসছে।

আলোচনার খোরাক জোগাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে যে গুঞ্জন ছিল সেটিও।

এছাড়া দলটিতে সদ্য যোগ দেওয়া রেজা কিবরিয়ার মনোনয়ন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘিরে আলোচনায় থাকা ঢাকা-১০ সংসদীয় আসনে বিএনপির নিজের প্রার্থী দেওয়ার বিষয়টি ঘিরেও কৌতূহল রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *