নির্বাচনকে সামনে রেখে অল্প কিছু আসন সমমনাদের ছাড়তে যাচ্ছে বিএনপি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নির্বাচনকে সামনে রেখে অল্প কিছু আসন সমমনাদের ছাড়তে যাচ্ছে বিএনপি

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে।

বিএনপির ও সমমনা দলগুলোর নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তাতে শেষ পর্যন্ত সর্বোচ্চ ১০-১২টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোর জন্য ছেড়ে বাকি সব আসনেই দলীয় প্রার্থী দিতে পারে বিএনপি।

তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে, নাকি আসনভিত্তিক সমঝোতা হবে- তাও এখনো চূড়ান্ত করেনি বিএনপি।

দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলেই মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতার প্রত্যাশিত আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

আর এটিই ক্ষুব্ধ করেছে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দলকে। আবার কোনো মিত্র দল মনে করছে আলোচনার মাধ্যমেই এসব বিষয়ের নিষ্পত্তি হওয়ার সময় ও সুযোগ একেবারেই ফুরিয়ে যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *