ডান্ডির অল গ্রাস ফার্মে খাবার দেওয়ার পর কয়েকটি ব্রোঞ্জ টার্কি মুরগি বেড়া ঘেরা ঘাসের এলাকায় ঘুরে বেড়াচ্ছে

ছবির উৎস, Tribune News Service via Getty Images

ছবির ক্যাপশান, এভিয়ান ফ্লুর কারণে অগাস্টের শেষের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ লাখেরও বেশি টার্কি হত্যা করা হয়েছে

বার্ড ফ্লু, যা কিনা এইচফাইভএনওয়ান নামেই বেশি পরিচিত – তা এক সময় পাখি থেকে মানুষের শরীরে বিপজ্জনকভাবে সংক্রমিত হয়ে বৈশ্বিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করতে পারে বলে বহু বছর ধরে সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা।

ইনফ্লুয়েঞ্জার একটি ধরন- এভিয়ান ফ্লু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে স্থায়ীভাবে গেড়ে বসেছে। ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রথমবারের মতো চীনে শনাক্ত হওয়ার পর থেকে কখনো কখনো মানুষকেও সংক্রমিত করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা – ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত ২৫টি দেশে মোট ৯৯০ জনের এইচফাইভএনওয়ান সংক্রমিত হওয়ার ঘটনা লিপিবদ্ধ হয়েছে, যার মধ্যে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার হিসেবে এই সংখ্যা ৪৮ শতাংশ।

কেবল যুক্তরাষ্ট্রেই এই ভাইরাসে ১৮ কোটির বেশি পাখি আক্রান্ত হয়েছে। ছড়িয়েছে ১৮টি অঙ্গরাজ্যের এক হাজারের বেশি দুগ্ধ উৎপাদনকারী খামারে, আর সংক্রমিত হয়েছেন অন্তত ৭০ জন মানুষ, যাদের বেশিরভাগই খামারের কর্মী।

এর ফলে হাসপাতালে ভর্তি হওয়ার একাধিক ঘটনা ঘটেছে এবং একজনের মৃত্যু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *